Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সালমান শাহ ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারে সালমান শাহ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগষ্ট) সকাল ১১ টায় শহরের কুসুমবাগ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সালমান শাহ সমর্থক বৃন্দের সভাপতি সাফিন আহমদ তুশার এর সভাপতিত্বে। বক্তব্য রাখেন, রুপক হাসান,শাওন মিয়া, সৈয়দ শাহেদ আলী, মিলন, মহসীন আহমদ, তানবির আহমদ, সাব্বির হোসান,ইমাম মুজাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নিকট সিলেটবাসীর আকুল আবেদন বাংলাদেশ চলচ্চিত্রের সেরা নায়ক সালমান শাহ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানান।
সালমান শাহকে হত্যা করা হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, ঘটনার অন্যতম আসামী রাবেয়া সুলতানা রুবি নিজে খুনের সাথে সম্পৃক্ত বলে জবানবন্দি দিয়েছেন। তিনি আদালতের কাছেও জবানবন্দি দিতে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন; তাহলে আর সালমান হত্যাকারীদের গ্রেপ্তারে আইনি বাধা থাকার কথা নয়।

উল্লেখ্য,  ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.