Sylhet Today 24 PRINT

সিলেট সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ আগস্ট, ২০১৭

আজ (বৃহস্পতিবার) সিলেট সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বেলা ১২ টায় নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট পেশ সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ তথ্য জানিয়েছেন।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.