Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ মে, ২০১৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিলসহ আবদাল মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শায়েস্তাগঞ্জের নিজগাঁও গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

ডিবি পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জের দাউদনগর এলাকায় অভিযান চালায়। এসময় আবদাল মিয়াকে আটক করে তার দেহ তল্লাশী করা হলে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.