Sylhet Today 24 PRINT

সিলেটে ১৭ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ আগস্ট, ২০১৭

পেশাগত কাজে সঠিক দায়িত্ব পালনের জন্য সিলেট জেলার বিভিন্ন থানায় কর্মরত ১৭ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে সিলেট জেলা পুলিশ।

বুধবার জেলার পুলিশ লাইনস্থ এম. শামসুল হক মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি সংক্রান্তে ভাল কাজের জন্য পুরুষ্কার প্রাপ্তরা হচ্ছেন-বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুদ্দোহা পিপিএম, এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ জনাব খান মো: মাইনুল জাকির, এএসআই মোঃ আক্তার হোসেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর চন্দ্র দেব, এএসআই মোঃ কামাল হোসেন, এএসআই মোঃ জাকির হোসেন, বিয়ানীবাজার থানার এসআই সাফিউল ইসলাম, ওসমানীনগর থানার এএসআই মারুফ আল মুকিত, এএসআই মোঃ মুক্তার হোসেন, জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক, এএসআই সুকেশ চন্দ্র পাল, এএসআই আব্দুল বারিক, এএসআই রাজীব রায়, কানাইঘাট থানার এসআই মোঃ হুমায়ুন কবির, গোয়াইনঘাট থানার এসআই মোঃ মতিউর রহমান, এসআই মোহাম্মদ বদিউজ্জামান।

পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় আসন্ন ঈদুল আযহাতে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন মো. মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.