Sylhet Today 24 PRINT

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি: যুবলীগ নেতা চপল কারাগারে

সিলেটটুডে ডেস্ক  |  ১৭ আগস্ট, ২০১৭

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা ওরফে চপলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ ফাহাদ-বিন-আমিন চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.