Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মফিজুল ইসলাম নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাকারবারীদের ধাওয়া দিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.