নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০১৫
সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চ, সিলেটের সংগঠক রজত কান্তি গুপ্তের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত নাট্য পরিষদ।শুক্রবার (২২ মে) বিকেল ৪ ঘটিকায় নজরুল অডিটোরিয়ামের সামনে এ মানববন্ধন ও মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
"রজতের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই", "মুক্তমঞ্চ দখল কেন, প্রশাসন জবাব চাই" "অডিটোরিয়ামে মাদকের আড্ডা বন্ধ কর, করতে হবে" ইত্যাদি নানান স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে মানববন্ধন করে সংস্কৃতিকর্মীরা ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। তারা বলেন- আগামীকাল বিকেল চারটার মধ্যে হামলাকারীরা গ্রেফতার না হলে নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে আবারও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য,বৃহস্পতিবার রাত ৮টায় ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্টে ছাত্রলীগের পারভেজ গ্রুপের ১০-১২ জন নেতাকর্মী টিকেট ছাড়া প্রবেশ চেষ্টার সময় বাদানুবাদ করার সময় ৩ আয়োজককে ছুরিকাহত করে ছাত্রলীগ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ কর্মিদের হামলার শিকার হন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রজত কান্তি গুপ্ত।