Sylhet Today 24 PRINT

বিদেশে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি মহানগর ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক |  ১৭ আগস্ট, ২০১৭

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।

মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।

বক্তারা, বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফেরত এনে শাস্তি কার্যকরের দাবি জানান।

মানববন্ধন পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসাইন, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গির আলম, কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, ইমদাদুল হক জাহেদ, তোফায়েল আহমদ তালুকদার, মহানগরের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.