Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহর বহিস্কারাদেশ স্থগিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ১৭ আগস্ট, ২০১৭

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের বহিস্কারাদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। ফলে ফের তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। আদালতের আদেশের পর বৃহস্পতিবার সকালে আবার উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারে বসেন সাইফুল্লাহ আল হোসাইন।

এরআগে গত বছরের ১০ এপ্রিল মামলার আসামী হওয়ার কারণে জামায়াত নেতা সাইফুল্লাহ আল হোসাইন উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তীতে বরখাস্ত আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপীল করেন। আপীলে উচ্চ আদালত বহিস্কারাদেশ স্থগিত করেন। এই আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার ফের দায়িত্ব গ্রহণ করেন সাইফুল্লাহ।

সাইফুল্লাহ আল হোসাইন বলেন, আদালতের আদেশে আমি আমার উপজেলার দায়িত্ব পেয়েছি। আমার কার্যক্রমকে গতিশীল করতে সবার সহযোগীতা চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.