Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গাঁজাসহ  মাদক ব্যবসায়ি পারভীন আক্তার (৩৮)কে আটক করেছে র‌্যাব।

শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জে.এম ইমরান এর নের্তৃত্বে শ্রীমঙ্গল  এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে ষ্টেশন রোড এলাকা থেকে  গাঁজাসহ পারভীন আক্তারকে আটক করে র‌্যাব।

শুক্রবার (১৮ আগষ্ট) দুপুর দেড় টার দিকে শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোসাঃ পারভীন আক্তার একজন খুচরা মাদক ব্যবসায়ী। সে ব্রাহ্মণবাড়ীয়াসহ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মাদক সরবরাহ করে। সে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্নরুপ ধারণ করে মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.