Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে শনিবার সকালে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা ও কেক কাটা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পৌর বিএনপির আহব্বায়ক আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আল রনি, গোলাপ খান,চৌমুহনী ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক ছায়েদুর রহমান উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, উপজেলা ছাত্রদল সভাপতি মীর্জা ইকরাম,যুবদল নেতা সাদেক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাউছার আহাম্মেদ, শেখ মহিবুল তানিম, হোসাইন উল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব দেব রায় রাজু,এএইচএম শফিক, এনামুল হক এ্যানি, জেলা ছাত্রদল নেতা সাইমুন চৌধুরী, আজিজুর রহিম, ছাত্রদল নেতা হামিদুর রহমান, আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুল ইসলাম জুয়েল,ডালিম,বাবুল,বিল্লাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.