Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় তীর খেলার অভিযোগে আটক ৪

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৭

দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকা থেকে তীর শিলংয়ের আসর থেকে চার জুয়ারীকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে  দক্ষিণ সুরমা থানার এসআই রোকন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো- ছালিক মিয়া (৩০), আকিব আলী (১৮),  দিনার মিয়া (২৪), ফজল আহমদ (১৮)।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.