Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে চা শ্রমিকদের মধ্যে সৌর বিদ্যুৎ বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৭

নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি শনিবার (১৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপজাতিদের জন্য বিশেষ সহায়তা তহবিল হতে নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নে ইমাম বাওয়ানী চা বাগানের সাঁওতাল, মুন্ডা সহ ২০ টি উপজাতি পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সৌর বিদ্যুৎ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.