Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২০ আগস্ট, ২০১৭

সিলেটের মোগলাবাজার থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব) ফয়সল আহমদ (৩৮) কে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মোগলাবাজার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী ফয়সল আহমদ (৩৮) দক্ষিণ সুরমা থানার কদমতলী গ্রামের গুদাম বাড়ী এলাকার মৃত মাশুক মিয়ার ছেলে।

উল্লেখ্য, আসামী ফয়সল আহমদ বিভিন্ন ব্যাংকের চেক জালিয়াতিসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত বলে এলাকাবাসীর বরাত দিয়ে র‍্যাব জানায়। র‍্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপরাধী আত্মগোপনে থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামী ফয়সলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাব সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.