Sylhet Today 24 PRINT

নগরীতে ভুয়া র‌্যাব কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক |  ২০ আগস্ট, ২০১৭

নগরীতে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে জাবেদ আহমদ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে  র‌্যাব-৯ (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন)।

শনিবার (১৯ আগস্ট) রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাবেদ আহমদ সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকার আব্দুল নূরের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রিকাবীবাজার এলাহি জমজম পোল্ট্রি ফিড দোকানে আটক জাবেদ নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দেয়। এভাবে বিভিন্ন এলাকায় র‌্যাব পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করে সে। তাকে মামলার মাধ্যমে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.