Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সহ সম্পাদক গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৭

সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সহ সম্পাদক ছারওয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। শনিবার (১৯ আগস্ট) রাত ১০ টার দিকে মাথিউরা নিউ মার্কেট এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পুলিশ এ্যাসল্ট মামলার আসামী ছিলেন ছারওয়ার হোসেন। তিনি এ মামলায় আদালতের আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে থানায় আদালতের ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ তাকে শনিবার রাতে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক বলেন, থানায় আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.