Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩ মণ গাঁজা জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ৩ মণ ৫ কেজি গাঁজা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (২০ আগস্ট) ভোর রাতে বিজিবি রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার এমরান আলীর নেতৃত্বে একদল সদস্য উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে ১২৫ কেজি গাঁজা জব্দ করেন।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের লে.কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় উল্লেখিত পরিমাণ গাঁজা জব্দ করা হলেও মাদক ব্যবসায়ীদের পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.