Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি  |  ২০ আগস্ট, ২০১৭

হবিগঞ্জের বানিয়াচংয়ে গত মঙ্গলবার বাড়ির সীমানা দেয়াকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শানুর মৃত্যুবরণ করছেন।

রোববার (২০ আগস্ট) বেলা দুইটায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। নিহত শাহানুর ওরফে শানু মিয়া জাতুকর্ণপাড়ার আব্দুল মালেক মিয়ার পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরাইন দীঘির পূর্বপাড়ের আইয়ুব আলী ও সাগর দীঘির পূর্বপাড়ের বাসিন্দা এজাবত উল্লাহ মেয়ে সুহেনার সাথে একটি বাড়ির সীমানা নির্ধারণের জন্য সুহেনার পক্ষ নিয়ে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মেম্বার মোজাহিদ, সাহেদ, ধন মিয়া, আব্দুছ ছালাম, শাহানুর ওরয়ে শানু মিয়াসহ কয়েকজন জনপ্রতিনিধি সেখানে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আইয়ুব আলী ও তার সমর্থকরা সীমানা নির্ধারণে বাধা প্রদান করার এক পর্যায়ে উপস্থিত জনপ্রতিনিধিদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এদের মধ্যে শাহানুরকে গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.