হবিগঞ্জ প্রতিনিধি | ২৩ মে, ২০১৫
লাখাই উপজেলার বামৈ গ্রামে খায়রুন্নেছা (৮) নামের এক শিশু বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। সে ওই গ্রামের আবু তালেবের মেয়ে বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুরে গ্রামের সজু মিয়ার বাড়ীর পাশে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় বামৈ বড় বাজারে বড় ভাইয়ের দোকানে মায়ের সাথে খায়রুন্নেছা ভাত নিয়ে যাওয়ার পথে সজু মিয়ার আঙ্গিনার পাশের বাঁশ ঝোপের নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে লুটে পড়ে। এ সময় আশেপাশের লোকজন এসে খায়রুন্নেছাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।