Sylhet Today 24 PRINT

“মৌলভী আব্দুল করিম : শিক্ষাব্রতী ও কর্মসাধক” শীর্ষক আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৭

উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাচিন্তক, বহুমাত্রিক কর্মসাধক, সমাজসেবক, বেঙ্গলের সাবেক স্কুল ইন্সপেক্টর সিলেটের কৃতি সন্তান মৌলভী আব্দুল করিমএর ১৫৪ তম জন্মদিন উপলক্ষ্যে মদন মোহন কলেজ ও মদন মোহন কলেজ সাহিত্যপরিষদের উদ্যোগে “মৌলভী আব্দুল করিম : শিক্ষাব্রতী ও কর্মসাধক” শীর্ষক এক আলোচনা সভা রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ও মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ ও সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, শিক্ষাবিদ অধ্যাপক গ.ক.ম. আলমগীর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও উত্তপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, অনুবাদ ও রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক আছমা হোসাইন, প্রদীপ কুমার দে, কবি আবিদ ফয়ছল, রানা সিনহা, সামস নুর, শামসুল ইসলাম সেলিম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মদন মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হুসনে আরা কামালী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.