Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৩ মে, ২০১৫

দক্ষিণ সুনামগঞ্জে অজ্ঞাতপরিচয় আনুমানিক ত্রিশ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার মহাসিং নদীর ডাবর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে উপজেলার মহাসিং নদীতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জের সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.