Sylhet Today 24 PRINT

২১আগস্ট উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামী লীগের আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০১৭

বিভীষিকাময় ২১ আগষ্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি  সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার দুপুরে  উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ২১ শে আগষ্ট একটি কলংকময় দিন। তিনি বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ৭৫ এর ১৫ আগষ্ট কু-চক্রিরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। তিনি নারকীয হত্যা যজ্ঞের পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১আগষ্ট গ্রেনেড হামলা চালানো হয়। তিনি গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনা করে জননেত্রী শেখ হাসিনাসহ আহতদের দীর্ঘায়ু কামনা করে দলীয় কার্যক্রমকে গতিশীল রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক  ইলিয়াছ আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভুইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বীপাল কান্তি দে দ্বীপাল, সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর কাউন্সিলার কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, মাহবুবুর রহমান মাহবুব, সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সায়মন হোসেন, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, ইউনিয়ন যুবলীগ আব্দুল আহাদ, কামাল হোসেন লিলু, কলেজ ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, মিছবাহ উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুখন মিয়া প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.