Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে এক মানব পাচারকারী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৩ মে, ২০১৫

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে আবুল কাসেম  নামের এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র।

দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মুকিত জানান, গ্রেফতারকৃত আবুল কাসেমের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে এলাকার অনেক সাধারণ মানুষকে সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.