Sylhet Today 24 PRINT

সিলেটে চলছে যৌন নিপীড়নবিরোধী গণস্বাক্ষর অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০১৫

রাজধানীতে বর্ষবরণের অনুষ্ঠানে যৌন নিপীড়নের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও শুরু হয়েছে স্বাক্ষর সংগ্রহ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারী নিপীড়নের বিরুদ্ধে এই স্বাক্ষর সংগ্রহ করছে।

শনিবার সকালে মেট্রােপলিটন ইউনিভার্সিটি থেকে সিলেটে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়। বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন আহমদ সাক্ষর করে সিলেটে এ কর্মসূূচীর  উদ্বোধন করেন। এসময় এই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমিরেটাস আব্দুল আজিজ, কবি শুভেন্দু ইমমামও গণস্বাক্ষর কর্মসূচীতে অংশ নেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটর পর ছাত্র ইউনিয়নের কর্মীরা নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় স্বাক্ষর সংগ্রহ করেন। সিলেট থেকে ৫০ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের কর্মীরা।

ছাত্র ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক সপ্তর্ষি দাশ বলেন, যৌন নিপীড়নের বিরুদ্ধে মানুষকে সচেতন ও সোচ্ছার করে তোলা এবং নিপীড়নকারীদের শাস্তির দাবিতেই গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। প্রথম দিনে প্রায় হাজারখানেক স্বাক্ষর সংগৃহিত হয়েছে। ১ জুন পর্যন্ত এ কর্মসূচী চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.