Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে চুরি ডাকাতি প্রতিরোধে মতবিনিময় সভা

ওসমানীনগর প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০১৭

সিলেটের ওসমানীনগরে চুরি, ছিনতাই, ডাকাতি রোধে স্থানীয় জনপ্রতিনিধি কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। গত রোববার রাতে ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ওসমানীনগর সার্কেল) কবির আহম্মেদ। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর থানা কমিউনিটি পুলিশের উপদেষ্টা আব্দুল মতিন চৌধুরী, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, চেয়ারম্যান ইমরান রব্বানী, মইনুল আজাদ ফারুক, আব্দুর রব, আতাউর রহমান মানিক, খালেক আহমদ লটই, গোলাম কিবরিয়া, এইচটিএম ফখর, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, যুগ্ম সম্পাদক দিলদার আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, উসমানপুর ইউপি আ’লীগের সভাপতি আব্দুল খালিক, ইউপি সদস্য তছন মিয়া, আব্দুজ জহুর শুকুর, বেলার মিয়া, আব্দুল হক, আতাউর রহমান, মোজাফ্ফর হোসেন, খালিক মিয়া, জিলু মিয়া, সানারা বেগম প্রমূখ।

সভায় জনপ্রতিনিধি কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে পুলিশের সাথে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.