Sylhet Today 24 PRINT

সড়ক দূর্ঘটনায় আহত রিপনের শয্যাপাশে অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৫

সিলেট মহানগর আওয়ামী তরুণলীগের সভাপতি আব্দুল মুহিত স্বপনের ছোট ভাই আব্দুল মুকিত রিপনকে সিলেট ওসমানী হাসপাতালে দেখতে যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গেলে আব্দুল মুকিত রিপনের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোজ খবর নেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামীলীগ নেতা জাবেদ আহমদ, আব্দুল আজিজ, রিপনের ভাই মহানগর তরুণলীগের সভাপতি আব্দুল মুহিত স্বপন, সহ সভাপতি জাহিদ আহমদ ও আবুল খায়ের, সাধারণ সম্পাদক হিলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ও জিল্লুর রহমান জিল্লুর, প্রচার সম্পাদক খন্দকার আকবর আলী, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ টিপু, দপ্তর সম্পাদক রাজা মিয়া, সদস্য শাহজাহান প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.