Sylhet Today 24 PRINT

হজ্ব পালনের জন্যে মেয়র আরিফের সৌদি যাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৭

পবিত্র হজ্ব পালনের জন্য সিলেট ত্যাগ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (২৩ আগস্ট) বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। আগামীকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে হজ্ব ফ্লাইটে তিনি সৌদি আরব গমন করবেন।

মেয়রের সহধর্মিনী সামা হক চৌধুরীও তাঁর সাথে হজ্ব পালন করবেন। হজ্বে যাওয়ার আগে মেয়র আরিফুল হক চৌধুরী সকলের কাছে দোয়া কামনা করে বলেছেন ‘জীবনে চলার পথে মানুষের ভুলত্রুটি থাকবে-এটা চিরসত্য, এই দৃষ্টিকোন থেকে বিগত দিনে চলার পথে যদি অনিচ্ছাকৃতভাবে কোন ভুলত্রুটি করে থাকি কিংবা মনের অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকি-কারো মনে আঘাত দিয়ে থাকি তবে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যাতে সহী সালামতে পবিত্র হজ্ব পালন শেষে আপনাদের খেদমতে তথা জনকল্যাণে নিয়োজিত থাকতে পারি সেজন্য আমার প্রিয় সিলেটবাসীর কাছে তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, মেয়র আরিফুল হক চৌধুরী সৌদি আরবে ঈদুল আযহা পালনসহ হজ্বের সকল আনুষ্ঠানিকতা শেষে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সিলেট ফিরবেন বলে আশা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.