Sylhet Today 24 PRINT

উপশহর থেকে এমসি কলেজের ছাত্র নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৫

সিলেট নগরীর শাহজালাল উপশহর আবাসিক এলাকা থেকে ইসতিয়াক আহমেদ চৌধুরী ইমন (২২) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হবার খবর পাওয়া গেছে। নিখোঁজ ইমন জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মো. নোমান উদ্দিন চৌধুরীর ছেলে। নিখোঁজ হওয়া ইমন দীর্ঘদিন থেকে উপশহর আবাসিক এলাকাস্থ ব্লক- ই, রোড নং- ২, ৪১/১ নং বাসায় তাঁর ফুফুর বাসায় থেকে লেখাপড়া করে আসছিলেন। বর্তমানে তিনি সিলেট এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষে অধ্যায়নরত।

পারিবারিক সূত্রে জানা গেছে- গত ২২ মে শুক্রবার সকাল আনুমানিক ৯ টায় তিনি উপশহর থেকে নিজ বাড়ি জকিগঞ্জের উদ্দ্যেশ্যে রওয়ানা দেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তিনি বাড়িতে না পৌঁছানোয় খোজাখুঁজি শুরু হয়। এসময় তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজন ও সকল পরিচিতদের সাথে যোগাযোগ করেও তাঁর কোন খোঁজ না পাওয়ায় শুক্রবার রাতেই শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। ডায়রি নং- ১১৩৬ (২২.০৫২০১৫)।

এদিকে গতকাল (২৩.০৫.১৫) শনিবার পর্যন্ত তাঁর খোঁজ না পাওয়ায় বিকালে র‌্যাব-৯ কে এ বিষয়ে অবহিত করা হয়। যার সিরিয়াল নং- ১০৯।

এদিকে বাসা থেকে বের হওয়ার সময় ইমনের পরণে ছিল সাদা শার্ট ও জিন্সের প্যান্ট। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি, মূখম-ল গোলাকার। কোন স্বহৃদয়বান ব্যাক্তি তাঁর সন্ধান পেলে (০১৭১৫৬৪৩৯৬৬, ০১৭১৫ ৬৪৪৭৫৮) এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তাঁর পিতা- মো. নোমান উদ্দিন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.