Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের জানাইয়ায় খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৪ আগস্ট, ২০১৭

সিলেটের বিশ্বনাথে শাহ্‌ আকরম আলী (রহ) ট্রাস্টের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পার্শ্ববর্তী জানাইয়া গ্রামের প্রায় শতাধিক গরিব ও দুস্থদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গৌছ খান। বক্তব্যে তিনি বলেন, শাহ্‌ আকরম আলী (রহ) ট্রাস্ট এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।

শাহ আকরম আলী (রহ) ট্রাস্টের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব নূর আলীর সভাপতিত্বে ও তরুণ সংগঠক শাহ আমির আলীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর-উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব শাহ্‌ রইছ আলী, আলহাজ্ব শাহ্‌ জমসেদ আলী, প্রবাসী শাহ সমুজ আলী, প্রবাসী আলহাজ্ব শাহ মস্তাব আলী, শাহ ইলিয়াস আলী, গ্রামের সাবেক মেম্বার নুরুল হক, সমাজসেবক বশির আহমদ, সংগঠক শাহ্‌ আলম খোকন, শাহ্‌ শুকুর আলী, তাজ উদ্দিন, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবিন সোহেল, শাহ্‌ কামরুজ্জামান কামরুল, শাহ্‌ নিজাম উদ্দিন, শাহ্‌ ইমরান, শাহ্‌ লোকমান হোসেন রাফি, শাহ্‌ কামরান আহমদ, শাহ্‌ জালাল উদ্দিন, শাহ্‌ লিলু মিয়া।

সভা শেষে শতাধিক দুস্থদের প্রত্যেককে ১০কেজি করে চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.