Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে যুবকের আত্মহত্যা

ওসমানীনগর প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৭

সিলেটের ওসমানীনগরে দিদার শিকদার (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার তেরহাতি গ্রামের মৃত আবদুস ছবুর শিকদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দিদার শিকদার তেরহাতি গ্রামের তার চাচাত ভাই প্রবাসী জাহাঙ্গীরের বাড়িতে থাকত। বৃহস্পতিবার সকালে বসত ঘরের মেঝেতে তার ফাঁস দেয়া লাশ দেখতে পান ঘরের লোকজনরা। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে দিদার আত্মহত্যা করেছে এর কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.