Sylhet Today 24 PRINT

বরগুনায় শিক্ষিকাকে নির্যাতনের প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

বানিয়াচং প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৭

বরগুনায় শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে বানিয়াচংয়ে প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বরগুনা জেলার বেতাগী উপজেলার সরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধনের কর্মসূচি দেয় বানিয়াচং নন্দন ও বন্ধন শিক্ষক কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা।

প্রধান শিক্ষক আবদুর রউফের সভাপতিত্বে ও আবদুল কাইয়ূমের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলাম, মেধাবিকাশ হাইস্কুলের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, রত্না হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ তাহের, আদর্শ স্কুলের সহকারী শিক্ষক গোলাম রব্বানি, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, রায়েরপাড়া স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, তৃষার স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ, বলাকীপুর স্কুলের প্রধান শিক্ষক এমএ ওয়াহেদ, সহকারী শিক্ষক আলী রহমান, দিপু গোপ, ফলজ উল্লাহ খান, খোরশেদ আলম, আশরাফুল করিম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান মনির, সফিকুল ইসলাম, নুপুর কুমার দেব, নার্গিস জামান, নাজমা আক্তার, জাকিয়া খাতুন, রুমানা আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.