Sylhet Today 24 PRINT

রজতের উপর হামলাকারী ও অনন্ত’র খুনিরা গ্রেফতার না হওয়ায় গণজাগরণ মঞ্চের উদ্বেগ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৫

গণজাগরণ মঞ্চ, সিলেটের সংগঠক রজতকান্তি গুপ্তের উপর হামলাকারী ও ব্লগার অনন্ত বিজয়ের খুনিরা এখনো গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট।
গণজাগরণ মঞ্চ, সিলেটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার কিংবা খুনিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে পুলিশ। প্রশাসনের এই ব্যর্থতার কারনেই আরো বেপোরোয়া হয়ে উঠেছে উগ্রবাদী গোষ্ঠি। অনন্ত বিজয় হত্যার পরপরই আরো ১০ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকী দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এদের নির্মূল করতে না পারলে আরো অনেকেই হয়তো হত্যার শিকার হতে হবে।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, অনন্ত হত্যার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে গণজাগরণ মঞ্চ, সিলেটের সংগঠক ও সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তকে। রজতের উপর হামলাকারীদের ধরতে খোদ অর্থমন্ত্রী নির্দেশ দিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

প্রাশাসনের এই উদাসীনতার কারনেই সিলেটে একের পর এক খুন-হামলার ঘটনা ঘটে চলছে। বিবৃতিতে অভিলম্বে অনন্ত বিজয় দাশের হত্যাকারী ও রজতকান্তি গুপ্তের উপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আ্ওতায় আনার দাবি জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.