জগন্নাথপুর প্রতিনিধি | ২৫ আগস্ট, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে সৈয়দপুর বাজারে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হাবিল আহমদের সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ হিলাল এবং ইউপি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ইনান ও সাংগঠনিক সম্পাদক মাসুম হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ইউকে আওয়ামী লীগ নেতা সাংবাদিক কবি মাসুক ইবনে আনিছ, তারিফ আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ূম মশাহিদ, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, স্থানীয় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবা আজাদ, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক নাজমুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জুয়েল, স্থানীয় যুবলীগ যুগ্ম-আহ্বায়ক শিশু মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মমিন নাসির, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, জুনায়েদ আহমদ জুনেদ, ইউপি ছাত্রলীগ নেতা জঙ্গীনুর জিবান, অলিউর রহমান কামালী প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।