ওসমানীনগর প্রতিনিধি | ২৫ আগস্ট, ২০১৭
সিলেটের ওসমানীনগর উপজেলার প্রথম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার লাল কৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলার শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সমিতির উপজেলা শাখার সভাপতি পুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাস, সংবর্ধিত অতিথি বিদায়ী শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক প্রমোতুষ দত্ত, প্রধান শিক্ষক মহেশ কুমার দাশ, প্রধান শিক্ষক অজিত দে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি অজয় দেব, প্রচার সম্পাদক মালেক উদ্দিন, জেলা সদস্য সহিদুর রহমান রাজু, শিক্ষক চান মিয়া, মাসুদ আহমদ ও শিক্ষিকা সৈয়দা কানিজ জহুরা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক শিহাব আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন শিক্ষক মনোজ কান্তি দাস।
সব শেষে বিদায়ী শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনের হাতে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন সমিতির নেতৃবৃন্দরা।