Sylhet Today 24 PRINT

রিকাবীবাজারে পুলিশের উপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ আগস্ট, ২০১৭

সিলেট নগরীর রিকাবীবাজারে পুলিশ কনস্টেবল শফি আহমদকে মারধরের ঘটনায় কানাইঘাট থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হারিছ আলী (৪০) কানাইঘাটের ডালইচর এলাকার মৃত আব্দুল খালিকের পুত্র।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট রিকাবিবাজারে নুরী রেস্টুরেন্টে পুলিশ সদস্য শফি আহমদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এসি কোতোয়ালি সাদেক কাউসার দস্তগীর, অফিসার-ইনচার্জ গৌছুল হোসেনদ্বয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী এসআই/আকবর হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ অভিযানে অংশ নেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.