Sylhet Today 24 PRINT

আম্বরখানায় পশুর অবৈধ হাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ আগস্ট, ২০১৭

সংগৃহীত

নগরীর আম্বরখানায় জায়গা দখল করে বসানো কোরবানির পশুর হাটটি উচ্ছেদ করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন আবাসন হাউজিংয়ের ভেতরে বসানো গরুর অবৈধ হাটটি উচ্ছেদ করা হয়।

অবৈধ হাট উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, আম্বরখানাস্থ আবাসন হাউজিংয়ের ভেতর অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানো হয়েছিল বলে ওই হাউজিংয়ের একজন অংশীদার হাট বসানোর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে কোরবানির পশুর অবৈধ হাটটি উচ্ছেদ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.