Sylhet Today 24 PRINT

দেশিয় অস্ত্রও থানায় জমা দেওয়ার আহ্বান লাখাই পুলিশের

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৬ আগস্ট, ২০১৭

দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রনে হবিগঞ্জ জেলার লাখাই থানা পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। ফিকল, টেটা, রামদা, লাটিসহ অন্যান্য দেশি অস্ত্রসস্ত্র ৩০ আগষ্টেরে মধ্যে লাখাই থানা বা ফাড়িঁতে জমা দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ জন্য উপজেলার সকল ইউনিয়নে মাইকিং করানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকার জনগনের নিরাপত্তার জন্য উপজেলার দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রনে এ উদ্যোগ নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নে মাইকিং করে দেশিয় অস্ত্র জমা দেয়ার আহবান জানানো হচ্ছে।

পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলার বাসিন্দারা।

উপজেলার বামৈ ইউনিয়নের বাসিন্ধা, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান তালুকদার রনি বলেন, লাখাই উপজেলার আগামি প্রজন্মের সুন্দর ও নিরাপদ ভবিষৎ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের এ উদ্যেগকে সাধুবাদ জানাই। আশা করি আমাদের এলাকার সর্বস্তরের জনগন নিজেদের এলাকাকে দাঙ্গা মুক্ত ও তাদের সন্তানদের সুন্দর ভবিষৎ গড়তে পুলিশ প্রশাসনের এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছেন।

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বলেন, লাখাই উপজেলার জনগনের চাহিদার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলার সকল ইউনিয়নে মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে, যাদের কাছে ফিকল, টেটা, রামদা, লাটিসহ অন্যান দেশি অস্ত্রসস্ত্র আছে সেগুলো যেন ৩০ আগষ্টের মধ্যে লাখাই থানা বা ফাড়িঁতে জমা করেন । অন্যতায় ৩০ আগষ্টের পর বিশেষ অভিযান পরিচালনা করে যার বাড়িতে ফিকল, টেটা, রামদা ইত্যাদি পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.