Sylhet Today 24 PRINT

যানজট নিরসনে স্ট্যান্ড মালিক শ্রমিকদের সাথে হবিগঞ্জ ট্রাফিক পুলিশের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৭ আগস্ট, ২০১৭

পবিত্র ঈদুল আযহা পূর্ববর্তী পরবর্তী সময়ের যানজট নিরসনে, শহরের বিভিন্ন পয়েন্টে থাকা স্ট্যান্ড মালিক ও শ্রমিকদের সাথে মত বিনিময় করেছে বাংলাদেশ পুলিশ হবিগঞ্জ ট্রাফিক শাখা ও সিএনজি মালিক সমিতি।

২৬ আগস্ট দুপুরে কামড়াপুর ব্রিজের উত্তর পাড়ের ইয়ালা-ইকরাম সিএনজি স্ট্যান্ড, খোয়াই নদীর উত্তর পাড়ের হবিগঞ্জ টু বানিয়াচং সিএনজি স্ট্যান্ড ও হবিগঞ্জ টু বানিয়াচং সিএনজি স্ট্যান্ডের মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (সদর) মোহাম্মদ তুহিন আহমদ, সিএনজি মালিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এনএম ফজলে রাব্বী রাসেল প্রমুখ।

এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর (সদর) মোহাম্মদ তুহিন আহমদ বলেন, ঈদ ও ঈদ পরবর্তী যানজট নিরসনে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্ট্যান্ডে গিয়ে মালিক ও শ্রমিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। যানজটে যেন সাধারণ জনগণ ভোগান্তির শিকার না হয় এ জন্য আমাদের এ উদ্যোগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.