সিলেটটুডে ডেস্ক | ২৪ মে, ২০১৫
‘প্রশাসনিক কিছু অসাধু ব্যক্তিদের কারণে সরকারের সুনাম নষ্ঠ হচ্ছে, পুলিশ জনগণের বন্ধু হলেও কিছু পুলিশ সদস্য নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অসহায় মানুষকে আটক করে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করছে। পুলিশের এসব অপকর্ম বন্ধ করতে হবে। পুলিশের হাতে নির্যাতিত কদমতলী এলাকার যুবক অটো-রিকশাচালক কাদিরকে পর পর তিনটি মিথ্যা ডাকাতি মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে। তাকে অভিলম্বে মুক্তি দিতে হবে,অন্যথায় আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।
সিলেটের দক্ষিণ সুরমায় অটোরিক্সা চালক কাদিরকে পর পর তিনটি ডাকাতি মামলায় জড়ানোর অভিযোগে শনিবার বিকেল ৩ টায় দক্ষিণ সুরমার সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে উপরোক্ত কথাগুলো বলেন উপস্থিত বক্তারা। সিলেট জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের ৭০৭ এর সাধারণ সম্পাদক মনির আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বকস্ লিপন।
বিশেষ অথিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, ২৫.২৬,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকশানা বেগম শাহনাজ, প্রবীণ মুরব্বী ও হয়ঃ দরিয়াশাহ মাজারের সেক্রেটারী হাজী মোঃ সমরাজ মিয়া, সিলেট বিভাগীয় সচেতন নাগরিক পরিষদের সভাপতি সাংবাদিক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনছুর আলী মাছুম, অটোরিকশ্ াসিএনজি শ্রমিক ইউনিয়নের ৭০৭ এর সভাপতি মোঃ মানিক মিয়া, অটোরিকশ্ াসিএনজি শ্রমিক ইউনিয়নের ২০৯৭ এর সভাপতি ইকবাল মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
সিএনজি শ্রমিক ইউনিয়নের ৭০৭ এর সহ-সভাপতি মোস্তফা আহমদ, সহ-সাধারণ সম্পাদক আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক মিলন আহমদ, সদস্য সাহেদ আহমদ, সুহেদ আহমদ, কদমতলী এলাকার সমাজকর্মী ফারুক আহমদ, সিলেট টুয়েন্টিফোর নিউজ ডটকম এর দক্ষিণ সুরমা কলেজ প্রতিনিধি সানি, বিশিষ্ঠ ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজু, ক্রীড়ানোরাগী জাকির আহমদ রনি, এপেক্স ক্লাবের সাবেক সিনিয়র সভাপতি সুমন আহমদ ও লায়েক মাহমুদ, সমাজসেবী সোহানোর আলী মিরাজ, দিনার, দিপু, জাবেদ, পাপ্পু, বাপ্পী প্রমুখ।
উল্লেখ্য কদমতলী এলাকার বড় বাড়ির বাসিন্দা আব্দুল কাদিরকে গত ১৯ এপ্রিল নিজ সিলাম গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনার সাথে জড়ানোর পাশাপাশি আরো দুটি ডাকাতি মামলায় জড়ানো হয়েছে। বর্তমানে সে কারাগারে আটক রয়েছে। তাকে ডাকাতি মামলায় জড়ানোর পাশাপাশি রিমান্ডে এনে তার উপর চালানো হয়েছে অমানুষিক নির্যাতন।