Sylhet Today 24 PRINT

কুমারগাঁও থেকে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০১৭

সিলেট সদর উপজেলা কুমারগাঁও গ্রামে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ঐ গ্রামের মাহমুদ শাহ টিলার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকলিমা সুনামগঞ্জের সিংপুর গ্রামের সনাফর আলীর মেয়ে। সে স্থানীয় একটি কলোনিতে বসবাস করত।

জানা যায়, নিহত আকলিমা ও তার বোনসহ একটি কলোনিতে বসবাস করতেন। শুক্রবার থেকে হঠাৎ আকলিমা নিখোঁজ হন। আজ রোববার সকালে তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুল ইসলাম জানান, গলায় উড়না পেচানো তরুণীর লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর তাকে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা । লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে হত্যার রহস্য উদঘাটন করা হবে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.