Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২ কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৭

হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরশহরে অভিযান চালিয়ে ২ কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) মধ্যরাতে মাধবপুর পৌরশহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুস সাত্তার এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর পৌরশহর থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ২জন সাহেদ আলী(৩৫) মাধবপুর শহরের মৃত মোহাম্মদ আলীর ছেলে অপরজন একই এলাকার  জাহিদ মিয়া(২৬) মাহফুজ মিয়ার ছেলে।

তাদের নামে থানায় চুরি-ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানান মোকতাদির হোসেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.