Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ফলদ বৃক্ষের চারা বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৭ আগস্ট, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে রোববার (২৭ আগষ্ট) দুপরে ‘সরকারী ভিজিডি প্রাপ্ত’ ৩৪৪টি পরিবারের মধ্যে ৩টি করে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। চারাগুলো বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।

এসময় উপস্থিত ছিলেন রাণীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিশিকান্ত রায়, স্থানীয় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, ইউপি সচিব মোহাম্মদ আব্দুল গফুর, সংরক্ষিত নারী ইউপি সদস্য রোকসানা বেগম, এলাছি বিবি, আম্বিয়া বেগম, ইউপি সদস্য মাহমুদ মিয়া, নাজমুল হক, বজলু মিয়া, তেরা মিয়া, ইছরাক আলী, আবুল কালাম, আতাউর রহমান মিলাদ, আব্দুল জলিল, এনজিও প্রতিনিধি শরিফুল ইসলাম, পি.জি.পি নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক দুলন মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.