Sylhet Today 24 PRINT

শিক্ষিকা ধর্ষণের প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৭

বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার নতুন বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি কৃপেশ চন্দ্র দাশ, সাবেক সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, ভবানী শংকর ভট্টাচার্য, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, ফনী ভূষণ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সমীরণ কিশোর দাশ, আব্দুল মজিদ, সুজিত চন্দ্র দাশ, রাজীব দাশ, আব্দুল মতিন, পলাশ রতন দাশ, কামরুজ্জামান চৌধুরী অপু, যুগ্ম সম্পাদক সমীরণ দে সহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির নেতারা শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সারা দেশে শিক্ষক-শিক্ষিকা নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত করনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.