Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৭

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের আবদুল আহাদ ও শানুর আলী পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাদিপুর গ্রামের আবদুল আহাদ ও শানুর আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার দুপুরে আব্দুল আহাদের ছেলে উজ্জ্বলের ওপর শানুর আলী পক্ষের লোকজন হামলা করে। উজ্জ্বলের চিৎকারে তার মা-বাবা ও বোনরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, আবদুল আহাদ (৫০), তার স্ত্রী সাবিয়া বেগম (৪০), ছেলে উজ্জ্বল আহমদ (২৬), মেয়ে নিপা বেগম (১৮) ও শিপা বেগম (১৪), শানুর আলী (৪২) তার স্ত্রী রুমালা বেগম (৩৫), ভাতিজা নুরুল ইসলাম (২৩)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.