Sylhet Today 24 PRINT

প্রবাসীর অর্থায়নে বিশ্বনাথে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৭

বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আর্ক রিয়েল এস্টেট’র পরিচালক আবুল কালাম আজাদের অর্থায়নে পাক্ষিক বিশ্বনাথ বার্তা ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার দুপুরে লামাকাজির দোয়ারি গাঁওয়ের ব্যবসায়ী আনিছ আলীর বাড়িতে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ ফয়েজ আহমদ সেবুল, সিলেট জেলা যুবলীগ নেতা শেখ আজাদ, প্রবাসী বিএনপি নেতা জুনেদ আহমদ, সমাজসেবক আজাদ মিয়া।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কামাল আহমদ। অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি আশিক আলী, সংবাদকর্মী কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.