নিজস্ব প্রতিবেদক | ২৪ মে, ২০১৫
গোয়াইনঘাট উপজেলায় প্রতিপক্ষে আঘাতে আছদ্দর আলী (৫৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। মৃত আছদ্দর উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- এদিন বিকেলে একই গ্রামের ইউসুফ আলীর সাথে কথা কাটাকাটি হয় আছদ্দর আলীর। এরপর রাস্তায় একাকী অবস্থায় সুলফি দিয়ে আঘাত করলে আছদ্দর আলী গুরুতর আহত হোন।
এমন অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান- পূর্ব বিরোধ নিয়ে খুনের ঘটনা ঘটেছে।