Sylhet Today 24 PRINT

টিলাগড়ে ফের ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ আগস্ট, ২০১৭

নগরীর টিলাগড়ে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। মঙ্গলবার সন্ধ্যায় দুইপক্ষের হাতাহাতির জের ধরে রাত ৯টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাত ৯টার দিকে দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতংকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন।

রাতে ছাত্রলীগের দুই পক্ষ টিলাগড় পয়েন্টে দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.