Sylhet Today 24 PRINT

অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে গ্র্যান্ড সুলতান রিসোর্টকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৯ আগস্ট, ২০১৭

ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক গ্রাহকের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এই জরিমানা করা হয়। ওইদিনই একই ধরণের অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোডস্থ স্প্রিং কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ জরিমানা কার্যকর হয়।

এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হারে ২ হাজার ৫শত টাকা ও মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত স্প্রিং কর্ণারের বিরুদ্ধে লিখিত অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হারে ২শত ৫০ টাকা প্রদান করা হয়।

অভিযোগ দায়েরের পদ্ধতি:
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬ (১) অনুযায়ী, “যে কোন ব্যক্তি, যিনি, সাধারণভাবে একজন ভোক্তা বা ভোক্তা হইতে পারেন, এই অধ্যাদেশের অধীন ভোক্তা-অধিকার বিরোধী কার্য সম্পর্কে মহাপরিচালক বা এতদুদ্দেশ্যে মহাপরিচালকের নিকট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অবহিত করিয়া লিখিত অভিযোগ দায়ের করিতে পারিবেন।”

যেভাবে অভিযোগ দায়ের করতে হবে:
দায়েরকৃত অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে; ফ্যাক্স, ই-মেইল, ওয়েব সাইট, ইত্যাদি ইলেক্ট্রনিক মাধ্যমে; বা; অন্য কোন উপায়ে; অভিযোগের সাথে পণ্য বা সেবা ক্রয়ের রশিদ সংযুক্ত করতে হবে; অভিযোগকারী তাঁর পূর্ণাঙ্গ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখ করবেন।

যেখানে অভিযোগ দায়ের করা যাবে:
মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ১ কারওয়ান বাজার (টিসিবি ভবন-৮ম তলা), ঢাকা, ফোন: +৮৮০২ ৮১৮৯৪২৫
জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র, টিসিবি ভবন- ৯ম তলা, ১ কারওয়ান বাজার ঢাকা, ফোন: ০১৭৭৭ ৭৫৩৬৬৮, ই-মেইল: nccc@dncrp.gov.bd
উপ পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, বন্দরটিলা, চট্টগ্রাম, ফোন: ০৩১-৭৪১২১২
উপ পরিচালক, রাজশাহী বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীরামপুর, রাজশাহী, ফোন: +৮৮০৭ ২১৭৭২৭৭৪
উপ পরিচালক, খুলনা বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, শিববাড়ী মোড়, খুলনা, ফোন: ০৪১-৭২২৩১১
উপ পরিচালক, বরিশাল বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মহিলা ক্লাব ভবন, বরিশাল, ফোন: +৮৮০৪ ৩১৬২০৪২
উপ পরিচালক, সিলেট বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট ফোন: ০৮২১-৮৪০৮৮৪
উপ পরিচালক, রংপুর বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ফোন: ০৫২১-৫৫৬৯১
প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেট।

অভিযোগ দায়ের সম্পর্কে এবং অভিযোগ ফরম পাওয়া যাবে এই লিংকে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.