Sylhet Today 24 PRINT

লামাবাজার থেকে অস্ত্রসহ ৪ ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ আগস্ট, ২০১৭

সিলেট নগরীর লামাবাজার থেকে অস্ত্রসহ চার যুবককে আটক করেছেন পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯ টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো সুনামগঞ্জের উজ্জল (২৩), সৌরভ (২৩), হবিগঞ্জের শুভেন্দু তালুকদার শাওন (২২) ও দিরাই এলাকার অপু (২২)।

আটককৃতদের সিলেট কোতোয়ালি থানায় আনা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশের গলি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের কর্মী বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, আটককৃত ৪ জনকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.