Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে স্বামীর হাতে স্ত্রী খুন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ মে, ২০১৫

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে স্বামী মুহিদ মিয়ার হাতে স্ত্রী ফাতেমা বেগম (২৫) খুন হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী মুহিদ মিয়া।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে দিনের কোনো এক সময় মুহিদ মিয়ার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। বিকেলে পাশের বাড়ির লোকজন দেখতে পায় বাইরে থেকে দরজা বন্ধ। পরে তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে ফাতেমার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে খবর দেয়। পরে চেয়ারম্যান ও ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাতেমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.